×

আন্তর্জাতিক

মোদিকে গালি দেওয়া সেই তরুণী

‘আমার বয়স মাত্র ১৫, আমাকে ক্ষমা করুন’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৩:২৭ পিএম

‘আমার বয়স মাত্র ১৫, আমাকে ক্ষমা করুন’

ছবি: সংগৃহীত

দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থী আন্দোলনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার প্রয়াত মাকে নিয়ে আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগে অভিযুক্ত এক তরুণীর ক্ষমা প্রার্থনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে হাতজোড় করে নিজের বক্তব্যের জন্য অনুশোচনা প্রকাশ করতে দেখা যায়। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভাইরাল ভিডিওতে ডোরাকাটা টি-শার্ট পরা ওই তরুণী দাবি করেন, আন্দোলনস্থলে উপস্থিত কিছু মানুষের প্ররোচনায় তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন।

পুলিশের দায়ের করা এজাহারে অভিযুক্তের বয়স ২৫ বছর উল্লেখ করা হলেও ভিডিওতে তিনি নিজেকে ১৫ বছর বয়সী বলে দাবি করেন। তার ভাষ্য, ‘আমি যা করেছি, তা ক্ষমার অযোগ্য। এটি আমার প্রথম ও শেষ ভুল। আমি পুরো দেশের কাছে ক্ষমা চাইছি। আমি খুবই লজ্জিত। দয়া করে আমাকে ক্ষমা করে দিন।’

আরো পড়ুন: কলকাতায় ফিরে নির্বাসন নিয়ে মুখ খুললেন তসলিমা

এদিকে, ভিডিওটি প্রকাশ্যে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক ভিডিও বার্তার কয়েক ঘণ্টা পর। ওই বার্তায় তিনি ক্ষোভ বা শাস্তির পরিবর্তে সংশ্লিষ্ট তরুণ-তরুণীদের সংশোধনের সুযোগ দেওয়ার আহ্বান জানান।

মোদি বলেন, শৈশব বা কৈশোরে ভুল হতেই পারে এবং সেই ভুল সংশোধনের সুযোগও থাকা উচিত। তিনি সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তরুণদের শাস্তি বা দীর্ঘ আইনি প্রক্রিয়ায় না জড়িয়ে সঠিক পথে ফেরাতে সহায়তা করা প্রয়োজন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, গালিগালাজ কখনো কোনো সমস্যার সমাধান নয়।

উল্লেখ্য, গত ২৩ জুলাই যন্তর মন্তরে অনুষ্ঠিত শিক্ষার্থী বিক্ষোভের পর ওই তরুণীর বিরুদ্ধে সামাজিক শান্তি বিঘ্নিত করা ও মানহানির অভিযোগে উত্তর প্রদেশের নয়ডায় একটি ‘জিরো এফআইআর’ দায়ের করা হয়। পরে মামলাটি দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় স্থানান্তর করা হয়। এরই মধ্যে অভিযুক্ত তরুণীর কথিত ক্ষমা প্রার্থনার ভিডিও এবং প্রধানমন্ত্রী মোদির বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়ায় কাজের স্বপ্ন, শেষে ইউক্রেনে যুদ্ধবন্দি বাংলাদেশি তরুণ

রাশিয়ায় কাজের স্বপ্ন, শেষে ইউক্রেনে যুদ্ধবন্দি বাংলাদেশি তরুণ

মঞ্চ মাতাতে এবার ঢাকায় আসছে পাকিস্তানি র‍্যাপার

মঞ্চ মাতাতে এবার ঢাকায় আসছে পাকিস্তানি র‍্যাপার

মার্কিন ভিসায় নতুন নিয়ম

মার্কিন ভিসায় নতুন নিয়ম

‘মেট্রোর স্টেশনে ব্যাগে পাওয়া গেল জর্দার কৌটা ও পান’

‘মেট্রোর স্টেশনে ব্যাগে পাওয়া গেল জর্দার কৌটা ও পান’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App