×

আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ হামলায়, নিহত ১৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৩:২৮ পিএম

ইউক্রেনে রুশ হামলায়, নিহত ১৭

ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, রাজধানী কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন এবং আরো কমপক্ষে ৪৪ জন আহত হয়েছেন বলে তিনি জানিয়েছেন।

বুধবার (৫ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার মধ্যরাতের পর থেকে কিয়েভকে লক্ষ্য করে হামলা শুরু হয়। শহরের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানান, রুশ বাহিনী আবারও রাজধানীতে ব্যাপক আকারে হামলা চালিয়েছে।

রাজধানীর সামরিক প্রশাসন জানিয়েছে, হামলায় আবাসিক ভবন ও গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার সময় এক ঘণ্টারও বেশি সময় ধরে বিমান হামলার সতর্কতা জারি ছিল।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ‘রাশিয়ার ব্যালিস্টিক হামলা মোকাবিলায় ইউক্রেন মিত্র দেশগুলোর কাছে আরও মার্কিন-নির্মিত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়েছে।’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘তারা কিয়েভ ও এর পার্শ্ববর্তী অঞ্চলের রসদ সরবরাহকেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে। এসব কেন্দ্র বিভিন্ন অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জামের মজুত ও সরবরাহের পাশাপাশি চালকবিহীন আকাশযান উৎপাদন ও বিতরণের সঙ্গে জড়িত ছিল।’

মন্ত্রণালয় আরো জানিয়েছে, ‘কৃষ্ণ সাগর-তীরবর্তী ওডেসা বন্দরের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনকারী তিনটি পণ্যবাহী জাহাজেও হামলা চালানো হয়েছে।’

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেছে, ‘শহরের কেন্দ্রস্থলে হামলার কারণে ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়ে থাকতে পারেন। টেলিগ্রামে তিনি বলেন, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।’

কিয়েভের সামরিক প্রশাসন বলছে, ‘শত্রুপক্ষ আবারও ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোর ওপর হামলা চালাচ্ছে।’

ইউক্রেনের বিমান বাহিনী হামলার সময় কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার তথ্য জানায়নি। টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে, রাশিয়া হামলায় ২৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চারটি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

এ ছাড়া একই হামলায় ১১৫টি ড্রোনও উৎক্ষেপণ করা হয়। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনীর দাবি, এর মধ্যে ৯৮টি ড্রোন সফলভাবে প্রতিহত করা হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া কিয়েভের ওপর হামলা জোরদার করেছে। অন্যদিকে ইউক্রেনও বিদ্যুৎকেন্দ্রসহ রাশিয়ার বিভিন্ন অবকাঠামোর ওপর হামলা বাড়িয়েছে।

আরো পড়ুন: ইয়েমেন উপকূলে গোলার আঘাতে ডুবলো ভারতীয় জাহাজ

রাশিয়ার তুলা অঞ্চলের গভর্নর দিমিত্রি মিলিয়েভ বলেন, ‘গত রাতে ওই অঞ্চলে ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি গুদামে ড্রোন বিধ্বস্ত হয়ে আগুন লেগেছে।’

টেলিগ্রামে এক পোস্টে তিনি বলেন, ‘এ ঘটনায় একজন আহত হয়েছেন। তবে এতে কোনো নিহতের খবর পাওয়া যায়নি। খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, দমকল বাহিনী ঘটনাস্থলে কাজ করছে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গুদামটি খালি করে দেওয়া হয়েছে।’

রাশিয়ার অভিযোগ, ইউক্রেন বিভিন্ন সময় ওয়াইল্ডবেরিজ পরিচালিত গুদামসহ একাধিক স্থাপনায় ধারাবাহিক হামলা চালিয়েছে। সর্বশেষ মঙ্গলবার সকালে মস্কো অঞ্চলের একটি গুদামে হামলায় পাঁচজন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন বলে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে।

এর এক দিন আগে রাশিয়ার কর্মকর্তারা জানান, দেশটির দক্ষিণাঞ্চলের ক্রাসনোদার অঞ্চলের একটি জনবহুল সৈকতে ড্রোন হামলায় সাতজন নিহত এবং অন্তত ৫৮ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, উভয় পক্ষই ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে ভারত : প্রত্যাশা জামায়াতের

শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে ভারত : প্রত্যাশা জামায়াতের

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস

ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস

গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্রও শক্তিশালী হবে: মির্জা ফখরুল

গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্রও শক্তিশালী হবে: মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App