×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘আচরণ’ পরিবর্তনের আহ্বান ইরানের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৮:০৩ পিএম

যুক্তরাষ্ট্রকে ‘আচরণ’ পরিবর্তনের আহ্বান ইরানের

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। তবে এ দাবি প্রত্যাখ্যান করে ইরান যুক্তরাষ্ট্রকে তাদের ‘আচরণ’ পরিবর্তনের আহ্বান জানিয়েছে।

তেহরান একই সঙ্গে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলেই কেবল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ খুলে দেওয়া হবে। অন্যথায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে।

মঙ্গলবার তেহরানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কং পেইউর সঙ্গে বৈঠকে এ অবস্থানের কথা জানান ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সদ্যনিযুক্ত সচিব মোহসেন রেজাই।

আরও পড়ুন: চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে রয়টার্স জানিয়েছে, রেজাই বলেন, যুক্তরাষ্ট্র তাদের আচরণ পরিবর্তন না করা এবং ইরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, প্রণালিটির নিয়ন্ত্রণ ইরানের হাতে নেই, বরং যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণেই রয়েছে। তবে ইরানের বক্তব্য এ দাবির সঙ্গে সম্পূর্ণ ভিন্ন।

ইরানের অবস্থান অনুযায়ী, হরমুজ প্রণালি পুনরায় খুলতে হলে যুক্তরাষ্ট্রকে যুদ্ধের অবসানসহ তেহরানের বেশ কয়েকটি শর্ত মেনে নিতে হবে। এর মধ্যে ইরানের জব্দ করা সম্পদ ফেরত দেওয়ার দাবিও রয়েছে। অন্যদিকে, এর পালটা হিসেবে যুক্তরাষ্ট্রও ক্ষতিপূরণ দাবি করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিন ম্যাচে ৮ উইকেট, নতুন কুঁড়ির সেরা শামীমকে সংবর্ধনা

তিন ম্যাচে ৮ উইকেট, নতুন কুঁড়ির সেরা শামীমকে সংবর্ধনা

রাত ৮টার মধ্যে বন্ধ মার্কেট-শপিংমল, বিলবোর্ড ৭টায়

রাত ৮টার মধ্যে বন্ধ মার্কেট-শপিংমল, বিলবোর্ড ৭টায়

শিশুর সিটবেল্টে আপত্তি, বাতিল পুরো ফ্লাইট

শিশুর সিটবেল্টে আপত্তি, বাতিল পুরো ফ্লাইট

মার্কিন রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহত ৭

মার্কিন রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহত ৭

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App