×

আন্তর্জাতিক

বিশ্বের সর্বকনিষ্ঠ রাজার মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৯:১৯ পিএম

বিশ্বের সর্বকনিষ্ঠ রাজার মৃত্যু

রাজা ওয়ো নিয়িম্বা তিন বছর বয়সে সিংহাসনে আরোহণ করলেও ২০১০ সালে ১৮ বছর বয়সে প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাঁর রাজ্যাভিষেক হয়। ছবি: সংগৃহীত

বিশ্বের সর্বকনিষ্ঠ শাসনরত রাজা হিসেবে পরিচিত উগান্ডার রাজা ওয়ো নিয়িম্বা মারা গেছেন। মাত্র ৩ বছর বয়সে সিংহাসনে বসা এই রাজা মৃত্যুকালে ৩৪ বছর বয়সী ছিলেন। তাঁর রাজ্যের প্রধানমন্ত্রী তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উগান্ডা একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র এবং নির্বাচিত রাষ্ট্রপ্রধানের মাধ্যমে দেশটি পরিচালিত হয়। তবে দেশটির কয়েকটি ঐতিহ্যবাহী রাজতন্ত্র এখনো টিকে আছে। উপনিবেশ-পূর্ব সময়ে গড়ে ওঠা এসব রাজ্যের রাজনৈতিক ক্ষমতা বর্তমানে মূলত প্রতীকী। তবে সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে রাজপরিবারগুলোর এখনও উল্লেখযোগ্য প্রভাব রয়েছে।

ওয়ো নিয়িম্বা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থ ছিলেন উগান্ডার পশ্চিমাঞ্চলের তোরো রাজ্যের রাজা। ছোট এই রাজ্যটি গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের সীমান্তসংলগ্ন এলাকায় অবস্থিত।

আরও পড়ুন: ‘খুন’ নিয়ে গান পোস্ট, দুই ঘণ্টার মধ্যেই গায়ককে গুলি করে হত্যা

১৯৯৫ সালে মাত্র ৩ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন ওয়ো নিয়িম্বা। সিংহাসনে বসার পর তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ শাসনরত রাজা হিসেবে পরিচিতি পান। দীর্ঘ ৩১ বছর রাজা হিসেবে দায়িত্ব পালনের পর ৩৪ বছর বয়সে তাঁর মৃত্যু হলো।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তোরো রাজ্যের প্রধানমন্ত্রী ক্যালভিন আর্মস্ট্রং রওমিরে আকিকি রাজার মৃত্যুর খবর ঘোষণা করেন।

তিনি বলেন, ‘গভীর দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে তোরোর ওমুকামা বা রাজা, মহামান্য রাজা ওয়ো নিয়িম্বা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থের মৃত্যুর খবর ঘোষণা করছি।’

আকিকি জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে রাজার মৃত্যু হয়। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

মাত্র ৩ বছর বয়সে সিংহাসনে বসার কারণে ছোটবেলা থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচনায় ছিলেন ওয়ো নিয়িম্বা। তাঁর শাসনকালজুড়ে তোরো রাজ্যের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডেও রাজপরিবারের ভূমিকা ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App