×

জামায়াত

ডা. শফিকুর রহমান

‘সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত সাহস কারও হবে না’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পিএম

‘সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত সাহস কারও হবে না’

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে রাড্ডার এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত চিকিৎসাকেন্দ্র পরিদর্শনের পর আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। অপরাধী যেই হোক না কেন, দ্রুত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

ডা. শফিকুর রহমান স্পষ্ট ভাষায় বলেন, সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এ ধরনের বর্বরোচিত হামলা চালানোর সাহস কারও হতে পারে না।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “গাছের গোড়া কেটে মাথায় পানি দেবেন, এটা জনগণ দেখতে চায় না। সর্প হয়ে দংশন করা আর ওঝা হয়ে ঝাড়ার নাটক আমরা দেখতে চাই না।” ভবিষ্যতে দুর্বৃত্তরা যাতে চিকিৎসাকেন্দ্রের ওপর হাত দেওয়ার সাহস না পায়, সে জন্য সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: মানিকগঞ্জে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

বর্তমান স্বাস্থ্য খাতের নাজুক অবস্থার কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, একদিকে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কথা বলা হবে, অন্যদিকে ডাক্তার, নার্স ও কর্মচারীদের অপমান করা হবে—এভাবে কখনো সেবা নিশ্চিত করা সম্ভব নয়। বর্তমানে স্বাস্থ্যখাতে প্রয়োজনীয় জনবলের মাত্র অর্ধেক রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বিগত তিন-চার দিনে ঢাকায় ঘটে যাওয়া বিভিন্ন অপরাধের তীব্র নিন্দা জানান জামায়াত আমির। বিশেষ করে মোহাম্মদপুরে প্রকাশ্যে অস্ত্র ও চাপাতি নিয়ে বাড়ি দখলের চেষ্টা এবং ইসিবি চত্বরে এক ‘জুলাই যোদ্ধা’র স্টুডিও ভাঙচুরের ঘটনার তীব্র সমালোচনা করেন। তিনি জানান, জমিজমার বিরোধের অজুহাতে গভীর রাতে হামলা চালানোর কোনো আইনি বিধান নেই।

এই ধরনের অপরাধের সঙ্গে রাজনৈতিক রঙের অপচেষ্টা চালানো হতে পারে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “এই ধরনের অপকর্মের সঙ্গে আমার দলের লোক তো দূরের কথা, আমি নিজেও যদি জড়িত থাকি, আইনশৃঙ্খলা বাহিনী যেন আমাকেও ছাড় না দেয়।”

পরিদর্শনের শেষ পর্যায়ে ক্ষতিগ্রস্ত এমসিএইচ-এফপি সেন্টারের পুনর্বাসনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তিনি বলেন, এই এলাকার মানুষের চিকিৎসাসেবা ও কল্যাণে প্রয়োজনে আরও বড় পরিসরে দল পাশে থাকবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত

‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত

চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ যে কারণে

চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ যে কারণে

ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ

ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ

‘সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত সাহস কারও হবে না’

ডা. শফিকুর রহমান ‘সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত সাহস কারও হবে না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App