×

আইন-বিচার

কাদের-আরাফাতের ফোনালাপ

‘সংঘর্ষ-মারামারির ফুটেজ দেখালে টিভি চ্যানেল বন্ধ’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৪:০৬ পিএম

‘সংঘর্ষ-মারামারির ফুটেজ দেখালে টিভি চ্যানেল বন্ধ’

ফাইল ছবি

জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সরকারের সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে চতুর্থ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন।

সোমবার (১০ আগস্ট) চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তিন সদস্যের বেঞ্চে এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়।

শুনানির সময় ওবায়দুল কাদের ও তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের একটি ফোনালাপ উপস্থাপন করা হয়। ফোনালাপে সরকারের নির্দেশনা না মানলে টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে কথা বলতে শোনা যায় তাদের।

আরও পড়ুন: ‘নতুন শর্তে এমপিওভুক্তদের আইনগত অধিকার বঞ্চিত করা যাবে না’

ফোনালাপে ওবায়দুল কাদের টেলিভিশন চ্যানেলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। জবাবে আরাফাত সরকারের নির্দেশনা না মানা কয়েকটি চ্যানেল বন্ধ করে দেওয়ার কথা জানান। পরে ওবায়দুল কাদের টেলিভিশনে সংঘাতের খবর না দেখানোর বিষয়ে সতর্ক করেন।

জবাবে আরাফাত সংঘর্ষের ভিডিও বা ছবি প্রচার করা হলে সংশ্লিষ্ট চ্যানেলকে ‘এনিমি অব দ্য স্টেট’ হিসেবে ঘোষণা করে বন্ধ করে দেওয়ার কথা বলেন।

আরও পড়ুন: ‘যদি গণভোট অবৈধ হয়, তাহলে বর্তমান সরকারও অবৈধ’

ওবায়দুল কাদের ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানও এ মামলার আসামি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কিশোরগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, ‘তদন্তে মেলেনি সত্যতা’

কিশোরগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, ‘তদন্তে মেলেনি সত্যতা’

নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থীর সন্ধান মিলল আবাসিক হোটেলে

নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থীর সন্ধান মিলল আবাসিক হোটেলে

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে বিচার জনগণের: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে বিচার জনগণের: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App