×

মধ্যপ্রাচ্য

আরব আমিরাতের তাপমাত্রা ৫০ ডিগ্রি ছাড়ানোর শঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৩:৩১ পিএম

আরব আমিরাতের তাপমাত্রা ৫০ ডিগ্রি ছাড়ানোর শঙ্কা

ছবি : সংগৃহীত

গ্রীষ্মের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে আগামী কয়েক দিনে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র।

তীব্র গরমের পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণও বাড়বে। একই সঙ্গে দেশের পূর্বাঞ্চল ও পার্বত্য এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া বিভাগ। তারা জানিয়েছে, আগামী কয়েক মাস এ ধরনের গরম ও আর্দ্র আবহাওয়া অব্যাহত থাকতে পারে। খবর গাল্ফ নিউজের।

আবহাওয়াবিদরা বলছেন, তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলেও তা দীর্ঘ সময় ধরে স্থায়ী হওয়ার সম্ভাবনা কম। সাধারণত দেশের পশ্চিমাঞ্চলেই সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হওয়ার আশঙ্কা রয়েছে।

আরো পড়ুন : হরমুজ থেকে ইরানের টোল আদায় মানবে না যুক্তরাষ্ট্র

তীব্র গরমের মধ্যেও চলতি সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি এলাকায় বৃষ্টির দেখা মিলতে পারে। স্থানীয়ভাবে ‘রাওয়ায়েহ’ নামে পরিচিত গ্রীষ্মকালীন এই মৌসুমে সাধারণত পরিচলন মেঘ তৈরি হয়, যা থেকে বজ্রঝড় ও বৃষ্টিপাত হয়ে থাকে।

আবহাওয়া কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, উচ্চ তাপমাত্রা, বায়ুমণ্ডলের আর্দ্রতা এবং পাহাড়ি এলাকার ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে এসব মেঘের সৃষ্টি হয়। এবারের বৃষ্টিপাত মূলত দেশের পূর্বাঞ্চল ও পাহাড়ি এলাকাগুলোতে বেশি হতে পারে।

তবে আবুধাবি, দুবাই ও শারজাহর মতো বড় শহরগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। যদিও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। ফলে সপ্তাহের শেষ দিকে তাপমাত্রায় কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে আশা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু

হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’

ব্যারিস্টার বাদল জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’

ব্রাজিল-স্কটল্যান্ডের বিশ্বকাপে মুখোমুখির পরিসংখ্যান কী বলছে?

ব্রাজিল-স্কটল্যান্ডের বিশ্বকাপে মুখোমুখির পরিসংখ্যান কী বলছে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App