×

জাতীয়

রাজশাহীতে পুলিশের গুলিতে মাদকবিক্রেতা নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৮, ১০:৪৩ এএম

রাজশাহীতে পুলিশের গুলিতে মাদকবিক্রেতা নিহত
রাজশাহী মহানগরীর জাহাজঘাট এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে মাদকবিক্রেতাদের গুলিবিনিময়ের ঘটনায় আলমগীর হোসেন আলো (৫০) নামের একজন নিহত হয়েছেন। নিহত আলো মহানগরীর শীর্ষ মাদকবিক্রেতা বলে দাবি করেছে পুলিশ। গতকাল রাত পৌনে ২টার দিকে মহানগরীর কাটাখালী থানার জাহাজঘাট মধ্যচর এলাকায় এ ঘটনা ঘটে। আলো গত সিটি করপোরেশন নির্বাচনে ২৯ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করে পরাজিত হন। তিনি রাজশাহী মতিহার থানা কৃষকলীগের সাবেক সভাপতি ও বর্তমানে মতিহার থানা আওয়ামী লীগের সদস্য ছিলেন। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, মহানগরীর জাহাজঘাট এলাকার মধ্যচরে মাদকবিক্রেতারা মাদক কেনা-বেচার জন্য জড়ো হয়েছে, এমন গোপন সংবাদে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে মাদকবিক্রেতারা গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে আলমগীর হোসেন আলো গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।  এসময় ঘটনাস্থল থেকে ১৯৮ বোতল ফেনসিডিল ও একটি শাটারগান উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত আলোর বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের ১২টি মামলা রয়েছে বলেও জানান মহানগর পুলিশের এ মুখপাত্র।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App