×

জাতীয়

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০১৮, ১১:৩৮ এএম

কক্সবাজারের টেকনাফে দু’দল মাদকবিক্রেতাদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ জিয়াউল বশির শাহীন ওরফে শহীদ (৩২) নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন। শনিবার (১০ নভেম্বর) ভোর তিনটার দিকে উপজেলার হ্নীলা দরগাপাড়া সংলগ্ন আশ্রয়কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। মৃত জিয়াউল হ্নীলা পশ্চিম সিকদারপাড়ার সৈয়দ আহমদের ছেলে ও মাদকবিক্রেতার বলে শনাক্ত করেছে পুলিশ। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, ওই এলাকায় দু’দল মাদকবিক্রেতাদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়েই মাদকবিক্রেতারা গুলি ছোড়া শুরু করে। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে পুলিশের কনস্টেবল আজিজ (২৩), মেহেদী হাসান (২১) ও হেলাল (২২) আহত হন। একপর্যায়ে মাদকবিক্রেতারা পিছু হঠলে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App