×

জাতীয়

সিরাজগঞ্জে জাতীয় পাটকলে অগ্নিকাণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৯, ১২:১২ পিএম

সিরাজগঞ্জে জাতীয় পাটকলে অগ্নিকাণ্ড
সিরাজগঞ্জে জাতীয় পাটকলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে কলের তাঁত সেক্টরে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, ভোরে জাতীয় জুট মিলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করা হয়। আগুন নিয়ন্ত্রণে সিরাজগঞ্জ ও কামারখন্দের ৫টি ইউনিট একযোগে প্রায় দু ঘণ্টা ধরে কাজ করছে। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পাটের বস্তা থাকায় এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বস্তি থেকে শহরে দুই বাড়ির মালিক

বস্তি থেকে শহরে দুই বাড়ির মালিক

বিয়েতে মাকে আমন্ত্রণ না করায় কর্মীকে বরখাস্ত করলেন সিইও

বিয়েতে মাকে আমন্ত্রণ না করায় কর্মীকে বরখাস্ত করলেন সিইও

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ

বিমানবন্দরে নারীর ব্যাগে মিলল মার্কিন গৃহযুদ্ধের কামানের গোলা

বিমানবন্দরে নারীর ব্যাগে মিলল মার্কিন গৃহযুদ্ধের কামানের গোলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App