×

জাতীয়

টেকনাফে আটকের ৬ ঘন্টাপর 'বন্দুকযুদ্ধে' ইয়াবা কারবারি নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০১৯, ১০:৩০ এএম

টেকনাফে আটকের ৬ ঘন্টাপর 'বন্দুকযুদ্ধে' ইয়াবা কারবারি নিহত
কক্সবাজারের টেকনাফে আটকের ৬ ঘন্টার মাথায় 'বন্দুকযুদ্ধে'ইয়াবা কারবারি দিল মোহাম্মদ দিলু (৩৬) নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় আটকের পর রাত সাড়ে ১২টায় তাকে নিয়ে মাদক ও অস্ত্র উদ্ধারে গেলে বন্দুকযুদ্ধে সে নিহত হয়। এসময় ঘটনাস্থল হতে ৬টি এলজি, ১৩ রাউন্ড কার্তুজ ও ৭ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। বন্দুকযুদ্ধে এক এসআই এক কনস্টবল আহত হয়েছেন। নিহত দিলু টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার মৃত মকবুল আহমদ প্রকাশ পুতুর ছেলে। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় এএসআই সনজীব দত্ত সংগীয় ফোর্স নিয়ে ৯ মামলার পলাতক আসামী এবং তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী দিল মোহাম্মদ দিলুকে আটক করেন। জিজ্ঞাসাবাদে দিলু জানায় গত কয়েক দিন আগের একটি ইয়াবার চালান এবং সন্ত্রাসী কাজে ব্যবহৃত অস্ত্র শস্ত্র টেকনাফ থানাধীন সদর ইউপিস্থ মেরিন ড্রাইভ রোডের পরিত্যক্ত মাছের হ্যাচারী পিছনে পুবদিকে জঙ্গলে লুকিয়ে রাখা হয়েছে। এসব উদ্ধারে দিলুকে নিয়ে রাত সাড়ে ১২টায় অতিরিক্ত পুলিশসহ ঘটনাস্থালে গেলে দিলুর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। তাদের ছোড়া গুলিতে এসআই বাবুল এবং কনস্টেবল (কং-৭৯১) ইবাহীম আহত হয়। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছুড়ে। উভয় পক্ষের গোলাগুলিতে ধৃত দিলু গুলিবিদ্ধ হয়। ওসি আরো জানান, পরবতীতে ঘটনাস্থল তল্লাশী করে ৬টি এলজি বন্দুক, ১৩ রাউন্ড কাতুজ, ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ দিলু ও আহত পুলিশ সদস্যদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দিলুকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন। বুধবার ভোরে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দিলুকে মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় পৃথক মামলা হচ্ছে বলে উল্লেখ করেন ওসি। নিহতের বিরুদ্ধে মাদকসহ ৯টি মামলা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App