×

জাতীয়

বিগত ৩ নির্বাচনে অনেক গণমাধ্যম সত্য বলেনি : বদিউল আলম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ০১:০৮ পিএম

বিগত ৩ নির্বাচনে অনেক গণমাধ্যম সত্য বলেনি : বদিউল আলম

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। ছবি : সংগৃহীত

গত তিনবারের ভোট নিয়ে দেশের গণমাধ্যমের অনেকে সত্য তথ্য দেয়নি বলে অভিযোগ করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। শুক্রবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এফডিসিতে ‘সুষ্ঠু নির্বাচনের জন্য ইসি, প্রার্থী ও নাগরিকের ভূমিকা’ নিয়ে ছায়া সংসদে তিনি এই মন্তব্য করেন।

বদিউল আলম বলেন, নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু গত তিন নির্বাচনে কেউ কেউ ইচ্ছা করে সত্য বলেনি। আবার কাউকে কাউকে বাধ্যও করা হয়েছিল সত্য না বলতে।

নতুন নির্বাচন কমিশনের বিষয়ে তিনি বলেন, বৃক্ষ তার ফলে পরিচয়। তবে এই ইসির জন্য বড় চ্যালেঞ্জ নাই। কারণ, গতবারের মত ক্ষমতাসীন রাজনৈতিক দলের চাপ নাই।

সরকার সাহায্য না করলে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনেরও (ইসি) সুষ্ঠু ভোট আয়োজন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সংস্কার কমিশনের প্রধান।

তিনি বলেন, সরকার ইসির পর নির্বাচনে গুরুত্বপূর্ণ অংশীজন। গত ৩ নির্বাচনে যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের শাস্তির আওতায় আনা উচিত। সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন।

সংস্কার কমিশন প্রধান, নারী ভোটার ও প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ হতে পারে বলেও মন্তব্য করেন। ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার গুরুত্বপূর্ণ। তবে সংস্কারের জন্য সময় দিতে হবে’, বলেও উল্লেখ করেন তিনি।

আরো পড়ুন : নির্বাচনের তারিখ ঘোষণা কবে, জানালেন উপদেষ্টা রিজওয়ানা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ

স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন

বেনজীরের মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই: দুদক

বেনজীরের মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই: দুদক

ঢাকায় আসছেন মার্কিন নৌবহরের কমান্ডার

ঢাকায় আসছেন মার্কিন নৌবহরের কমান্ডার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App