×

জাতীয়

বিয়ে নিবন্ধনে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৩:০২ পিএম

বিয়ে নিবন্ধনে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

ছবি : সংগৃহীত

বাল্যবিবাহ প্রতিরোধে বিয়ে নিবন্ধনের ক্ষেত্রে ম্যানুয়াল সনদের পরিবর্তে অনলাইন জন্মনিবন্ধন রেকর্ড বাধ্যতামূলক করতে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাতের এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।

মন্ত্রী জানান, ইউনিসেফ ও ইউএনএফপিএর কারিগরি সহযোগিতায় বর্তমানে আইনের সংশোধনী খসড়া প্রণয়নের কাজ চলছে। তিনি বলেন, নতুন সংশোধনীর মাধ্যমে বিদ্যমান আইনের ‘বিশেষ পরিস্থিতি’ সংক্রান্ত বিধান ব্যবহার করে বাল্যবিবাহের সুযোগ নেওয়ার পথ বন্ধ করা হবে। একইসঙ্গে বিবাহ নিবন্ধনের সময় কাগজভিত্তিক জন্মসনদের পরিবর্তে অনলাইন বা ডিজিটাল জন্মনিবন্ধন রেকর্ড ব্যবহার বাধ্যতামূলক করা হবে। জাল জন্মসনদ তৈরি করে অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের প্রকৃত বয়স গোপন করার প্রবণতা রোধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরো পড়ুন : ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি

মন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে আনুষ্ঠানিক নিবন্ধন ছাড়াই বিয়ে সম্পন্ন হয়। ফলে মাঠপর্যায়ে এসব বিয়ের সঠিক তদারকি ও আইন প্রয়োগ কঠিন হয়ে পড়ে।

বাল্যবিবাহ সম্পূর্ণভাবে নির্মূল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, সংসদ সদস্য এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দলে ডাক পেলেন সৌম্য

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দলে ডাক পেলেন সৌম্য

আলজেরিয়া ম্যাচের আগে মেসির ‘ইনস্টাগ্রাম পোস্ট’ ভাইরাল

আলজেরিয়া ম্যাচের আগে মেসির ‘ইনস্টাগ্রাম পোস্ট’ ভাইরাল

লিটনের পাশাপাশি ইমনকে নিয়েও শঙ্কা

লিটনের পাশাপাশি ইমনকে নিয়েও শঙ্কা

ম্যাচের পরই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ, ইরান দলে ক্ষোভ

ম্যাচের পরই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ, ইরান দলে ক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App