×

জাতীয়

ধানমন্ডিতে ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৮:৫৭ পিএম

ধানমন্ডিতে ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে রিক্তা (১১) নামে এক শিশু গৃহপরিচারিকার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকাল ৬টার দিকে ধানমন্ডি থানাধীন ৯/এ নম্বর রোডের একটি ভবনে এ ঘটনা ঘটে। বিকেল ৪টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

নিহত রিক্তা কিশোরগঞ্জের বাসিন্দা শাহিনের মেয়ে।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. জান্নাতুল ফেরদৌসী জানান, ‘আমরা খবর পেয়ে ধানমন্ডির ১৫/এ নম্বর রোডে অবস্থিত ইবনে সিনা স্পেশালাইজড অ্যান্ড কার্ডিয়াক হাসপাতাল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।’

তিনি বলেন, ‘ধানমন্ডি থানার ৯/এ নম্বর রোডের ৩৭ নম্বর বাসার ছাদে থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় শিশুটি। পরে তাকে উদ্ধার করে ধানমন্ডির ইবনে সিনা স্পেশালাইজড অ্যান্ড কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।​’

তিনি আরো জানান, ‘মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতন্ত্রের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App