×

জাতীয়

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০২:৪৬ পিএম

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরো গতিশীল ও কার্যকর করতে ৯ সদস্যের নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। গঠিত নতুন এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

সোমবার (২৭ জুলাই) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 


প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ধারা ১৩ অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, পুনর্গঠিত এই নির্বাহী কমিটি ট্রাস্টের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণমূলক কার্যক্রম তদারকি এবং ট্রাস্টের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরো পড়ুন:ইসির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জামায়াতের

কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

এছাড়া অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদাধিকারবলে নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

নতুন কমিটির মাধ্যমে ট্রাস্টের বিভিন্ন উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: বাসস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন পে-স্কেলে আসছে যেসব পরিবর্তন

নতুন পে-স্কেলে আসছে যেসব পরিবর্তন

মানুষকে জীবিকার সন্ধানে বিদেশে যাওয়া থেকে আটকাতে পারি না: আইনমন্ত্রী

মানুষকে জীবিকার সন্ধানে বিদেশে যাওয়া থেকে আটকাতে পারি না: আইনমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়: প্রেস সচিব

গণমাধ্যমের স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়: প্রেস সচিব

নতুন পে-স্কেলে বড় পরিবর্তন

নতুন পে-স্কেলে বড় পরিবর্তন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App