×

জাতীয়

ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৩:১২ পিএম

ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ২৬ আগস্ট বুধবার সরকারি সাধারণ ছুটি থাকবে। এদিন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ছুটি ভোগ করবেন। তবে জরুরি সেবার সঙ্গে যুক্ত কিছু প্রতিষ্ঠান ও কর্মী এ ছুটির আওতায় থাকবেন না।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে। এর পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার একদিন ছুটি নিতে পারলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ রয়েছে।

তবে জরুরি সেবা সচল রাখতে কিছু প্রতিষ্ঠানের কর্মীদের নির্ধারিত ছুটির দিনেও দায়িত্ব পালন করতে হবে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট ও ডাকসেবা।

এ ছাড়া হাসপাতাল ও চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মীরাও সরকারি ছুটির আওতার বাইরে থাকবেন। জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রাখতে এসব প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কর্মীদের দায়িত্ব পালন করতে হবে।

আরও পড়ুন: টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, জরুরি যানবাহন এবং বিভিন্ন জরুরি দায়িত্বে নিয়োজিত কর্মীদের ক্ষেত্রেও ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি প্রযোজ্য হবে না।

এর আগে গত ১৩ আগস্ট ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪৪৮ হিজরি সালের পবিত্র রবিউল আউয়াল মাসের হিসাব অনুযায়ী ২৬ আগস্ট সরকারি সাধারণ ছুটি থাকবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরা এ ছুটি ভোগ করবেন।

এদিকে ব্যাংক খোলা বা বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে আদালত খোলা থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত দেয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাতিল হচ্ছে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন

বাতিল হচ্ছে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে

‘বিরূপ প্রতিক্রিয়া’ হবে, তাই জামিন হলো না এমপি নজরুলের

‘বিরূপ প্রতিক্রিয়া’ হবে, তাই জামিন হলো না এমপি নজরুলের

জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা

জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App