×

জাতীয়

হজযাত্রীদের দুর্ভোগ কমাতে সৌদি আরবের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৬:৪৪ পিএম

হজযাত্রীদের দুর্ভোগ কমাতে সৌদি আরবের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সোমবার বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের পক্ষ থেকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান সৌদি রাষ্ট্রদূত।

সৌদি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখতে সৌদি আরবের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে দুই দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুন: নবম পে-স্কেলে বেতন কবে জেনে নিন

বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরব সফর আরও নির্বিঘ্ন করা এবং হাজিদের দুর্ভোগ কমাতে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। বিশেষ করে মিনায় গোসলখানা ও শৌচাগারের সুবিধা উন্নয়নের অনুরোধ করেন তিনি। জবাবে সৌদি রাষ্ট্রদূত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সৌদি আরবে বর্তমানে ৩৫ লাখের বেশি বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছেন উল্লেখ করে রাষ্ট্রপতি দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতেও বাংলাদেশ থেকে অগ্রাধিকার ভিত্তিতে জনশক্তি নেওয়ার আহ্বান জানান তিনি।

সৌদি রাষ্ট্রদূতের মাধ্যমে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান রাষ্ট্রপতি।

আরও পড়ুন: নারীদের জন্য গ্যাস সিলিন্ডার ফ্রি, সরকারি বাসেও ভাড়া মওকুফ

সাক্ষাৎকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ককে অত্যন্ত চমৎকার উল্লেখ করে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।

সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সের নেতৃত্বের প্রশংসা করে রাষ্ট্রপতি মুসলিম উম্মাহর কল্যাণে তাদের ভূমিকার জন্য শুভেচ্ছা জানান এবং সৌদি আরবের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন।

এ সময় সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশকে জ্বালানি, সহযোগিতা ও বিনিয়োগের ক্ষেত্রে সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কোনো বিদেশি কূটনীতিকের এটিই প্রথম সাক্ষাৎ।

সাক্ষাতে রাষ্ট্রপতির সচিব, সামরিক সচিব, প্রেস সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একাদশে ভর্তি কবে, দেখে নিন

একাদশে ভর্তি কবে, দেখে নিন

ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে যে জবাব দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে যে জবাব দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সরকারের রাজনৈতিক সাহসের ঘাটতি রয়েছে

দেবপ্রিয় সরকারের রাজনৈতিক সাহসের ঘাটতি রয়েছে

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App