×

জাতীয়

‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ নিয়ে বাংলাদেশের বক্তব্যে যা বলছে ভারত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৯:৩৫ পিএম

‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ নিয়ে বাংলাদেশের বক্তব্যে যা বলছে ভারত

ফাইল ছবি

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ত্রিপক্ষীয় ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ নিয়ে বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত। চুক্তিটিতে বাংলাদেশ সম্ভাব্যভাবে যুক্ত হলে তা ভারতের নিরাপত্তার ওপর কোনো প্রভাব ফেলবে কি না, সেটিও পর্যবেক্ষণ করছে দেশটি।

শুক্রবার (২৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য এবং এ বিষয়ে বাংলাদেশের অবস্থানকে ভারত কীভাবে দেখছে। এর আগে বাংলাদেশের উপ-পররাষ্ট্রসচিব হুমায়ুন কবির এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চুক্তিটি নিয়ে মন্তব্য করেছেন বলেও প্রশ্নে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: হরমুজ প্রণালিকে ‘ভৌগোলিক পরমাণু বোমা’ বানিয়েছে ইরান

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ যদি ওই চুক্তিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়, সেটি বাংলাদেশের নিজস্ব বিষয়। এ কারণে অন্য কোনো দেশের অস্বস্তি বোধ করার কারণ থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

তবে একই সঙ্গে ভারতের নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে—এমন সব ধরনের আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান তিনি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ সুরক্ষায় প্রয়োজন অনুযায়ী সব ধরনের পদক্ষেপ নিতে ভারত প্রস্তুত রয়েছে।

সাম্প্রতিক সময়ে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের উদ্যোগ হিসেবে ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ নিয়ে আঞ্চলিক পর্যায়ে আলোচনা তৈরি হয়েছে। চুক্তিটির সম্ভাব্য প্রভাব এবং এতে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়েও বিভিন্ন মহলে আগ্রহ তৈরি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App