×

জাতীয়

উড্ডয়নের পরে যান্ত্রিক ত্রুটি, বিমানের জরুরি অবতরণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পিএম

উড্ডয়নের পরে যান্ত্রিক ত্রুটি, বিমানের জরুরি অবতরণ

ফাইল ছবি

কক্সবাজার থেকে ঢাকায় আসার পথে কারিগরি ত্রুটির কারণে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৪৩৬। 

আজ শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা ১০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে উড়োজাহাজটি।

এ ঘটনায় সব যাত্রী ও ক্রু নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। জরুরি অবতরণের প্রস্তুতির কারণে প্রায় আধা ঘণ্টা বন্ধ ছিলো বিমানবন্দরের রানওয়ে।

উড্ডয়নের পর উড়োজাহাজটির সামনের ল্যান্ডিং গিয়ারে কারিগরি ত্রুটি দেখা দেয়। এ কারণে জরুরি বার্তা পাঠান পাইলট। পরিস্থিতি বিবেচনায় নিরাপদ অবতরণের আগে আকাশে চক্কর দেয় উড়োজাহাজটি।

আরও পড়ুন: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ: পরীক্ষা বাতিল, ক্ষতিপূরণ চান চাকরিপ্রার্থীরা

ঢাকা টাওয়ারের তথ্য অনুযায়ী, জরুরি অবতরণের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ সময় বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রানওয়ে বন্ধ রাখা হয়। এ সময় বিমানবন্দরে উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে স্থগিত ছিলো। পরে বিকেল ৩টা ১০ মিনিটে নিরাপদে অবতরণ করে বিজি-৪৩৬।

এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, সব যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাসীরুদ্দীন পাটওয়ারীকে কেন ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন

নাসীরুদ্দীন পাটওয়ারীকে কেন ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন

এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে আবার পরীক্ষার কথা ভাবছে সরকার

এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে আবার পরীক্ষার কথা ভাবছে সরকার

প্রাতঃভ্রমণে বেরিয়ে ট্রাকচাপায় দুই গৃহবধূর মৃত্যু

প্রাতঃভ্রমণে বেরিয়ে ট্রাকচাপায় দুই গৃহবধূর মৃত্যু

উড্ডয়নের পরে যান্ত্রিক ত্রুটি, বিমানের জরুরি অবতরণ

উড্ডয়নের পরে যান্ত্রিক ত্রুটি, বিমানের জরুরি অবতরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App