×

অন্যান্য

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০২:১৩ পিএম

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

ফাইল ছবি

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য থেকে সরে দাঁড়িয়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ১১ দলীয় ঐক্যের সব ধরনের কর্মসূচি থেকে বিরত থাকবে খেলাফত মজলিস। তবে ভবিষ্যতে বৃহত্তর কোনো রাজনৈতিক ঐক্যের প্রয়োজন দেখা দিলে বিষয়টি বিবেচনা করা হবে। বৈঠক শেষে কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন: সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

এর আগে গত ১৩ জুন চট্টগ্রামে ১১ দলের বিভাগীয় সমাবেশের পর খেলাফত মজলিস জোটকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, ভবিষ্যতে কোনো সমাবেশের ব্যানার বা প্রচারণায় দলের নাম বা নেতাদের নাম ব্যবহার করা যাবে না। পরে রংপুরের একটি সমাবেশে দলের নাম ব্যবহার করা হলে আপত্তির পর তা প্রত্যাহার করা হয়। এরপর থেকে জোটের কোনো কর্মসূচিতে খেলাফত মজলিসের নাম ব্যবহার করা হয়নি বলে দলীয় সূত্র জানিয়েছে।

জোট ত্যাগের বিষয়ে খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমি বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে ১১ দলের সঙ্গে তাদের একটি সমঝোতা ছিল এবং নির্বাচন-পরবর্তী কয়েকটি কর্মসূচিতেও তারা অংশ নিয়েছিলেন। তবে বেশ কিছুদিন ধরে তারা জোটের কোনো কর্মসূচিতে নেই। বর্তমানে সেই সমঝোতা আর কার্যকর না থাকায় এটি আর চালিয়ে নিতে চান না বলেও জানান তিনি। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়নসহ কয়েকটি বিষয়ে ১১ দলের সঙ্গে মতৈক্য থাকলেও সেগুলো বাস্তবায়নে এখন থেকে পৃথকভাবে কাজ করবে খেলাফত মজলিস। ভবিষ্যতে বৃহত্তর কোনো ঐক্যের প্রয়োজন হলে তা বিবেচনায় নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

আরো পড়ুন: এমপি নজরুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে জামায়াত?

সম্প্রতি কওমি ধারার ইসলামি দলগুলোর রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর উদ্যোগে কয়েকটি কওমি ঘরানার দলের বৈঠকের পর থেকেই ১১ দলীয় নির্বাচনি জোটের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। এরই মধ্যে খেলাফত আন্দোলনের পর এবার খেলাফত মজলিসও জোট ছাড়ার ঘোষণা দিল। তবে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস এখনো জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বিশ্বকাপ না খেলতে যাওয়ার সিদ্ধান্তটি মূলত আমারই ছিল’

আসিফ নজরুল ‘বিশ্বকাপ না খেলতে যাওয়ার সিদ্ধান্তটি মূলত আমারই ছিল’

নতুন পে-স্কেলে ৫ শতাংশ ইনক্রিমেন্ট

নতুন পে-স্কেলে ৫ শতাংশ ইনক্রিমেন্ট

সৌদি আরব ভ্রমণে সতর্ক করল যুক্তরাষ্ট্র

সৌদি আরব ভ্রমণে সতর্ক করল যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App