×

রাজনীতি

জামায়াতকে অন্যরকম ধন্যবাদ রাশেদের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম

জামায়াতকে অন্যরকম ধন্যবাদ রাশেদের

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান ও বিএনপি থেকে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়া ইসহাক সরকারের ছোট ভাই ইয়াকুব সরকারের যোগদানের বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩৫ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জামায়াতে যোগ দেওয়া ব্যক্তিদের নিয়ে বিভিন্ন মন্তব্য করেন।

রাশেদ খান তার পোস্টে দাবি করেন, সাবেক অতিরিক্ত বিচারপতি সৈয়দ শাহিদুর রহমানকে ২০০৪ সালে অর্থের বিনিময়ে জামিন দেওয়ার আশ্বাসের অভিযোগে অপসারণ করা হয়েছিল। পরে তিনি অপসারণের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে যান। তবে ২০১৫ সালে আপিল বিভাগ রাষ্ট্রপতির দেওয়া অপসারণের আদেশ বহাল রাখেন।

আরও পড়ুন: খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা

রাশেদ খান লিখেছেন, এবার শাহিদুর রহমান জামায়াতে যোগ দিয়ে অতীতের বিতর্ক থেকে বেরিয়ে আসার উদ্যোগ নিয়েছেন। এ প্রসঙ্গে তিনি জামায়াতকে ধন্যবাদ জানিয়ে বলেন, দলটি বিতর্কিত ও অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের পুনর্বাসনের মাধ্যমে তাদের সঠিক পথে ফেরানোর উদ্যোগ নিয়েছে।

ইয়াকুব সরকারকে নিয়েও নিজের পোস্টে মন্তব্য করেন রাশেদ খান। তিনি লেখেন, এনসিপি নেতা ইসহাক সরকারের এক ভাই ৩৬ বছর ধরে ‘মানুষ হতে না পারলেও’ জামায়াতে যোগ দেওয়ার পরই মানুষ হয়ে গেছেন- এমন বক্তব্য তিনি শুনেছেন।

রাশেদ খান জামায়াতের এই ভূমিকা নিয়ে ব্যঙ্গাত্মক প্রশ্ন তুলে লেখেন, দলটির কাছে এমন কোনো ‘আলাদিনের চেরাগ’ আছে কি না, যার মাধ্যমে মুহূর্তের মধ্যে একজন অপরাধীও পাপমুক্ত হয়ে যেতে পারেন।

আরও পড়ুন:হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই

তিনি আরও মন্তব্য করেন, ভোটের আগে ‘জান্নাতের টিকিটের’ মতো জামায়াত বর্তমানে ‘অপরাধী পাপমুক্তকরণ টিকিট’ চালু করেছে বলে মনে হচ্ছে। তবে সব অপরাধী জামায়াতে যোগ দিয়ে ভালো মানুষ হয়ে গেলে সেটিকে দেশের জন্য ইতিবাচক বিষয় হিসেবেও উল্লেখ করেন তিনি।

এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাবেক বিচারপতি, ব্যবসায়ী, কওমি আলেমসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৬৫০ জন যোগ দেন। তাদের মধ্যে সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান ও বংশাল থানা বিএনপির ২ নম্বর যুগ্ম আহ্বায়ক ইয়াকুব সরকারও ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের পথে মির্জা আব্বাস

দেশের পথে মির্জা আব্বাস

প্রথম দিনেই ১৮ হাজার গ্রাহকের টাকা ফেরতের আবেদন

সম্মিলিত ইসলামী ব্যাংক প্রথম দিনেই ১৮ হাজার গ্রাহকের টাকা ফেরতের আবেদন

নতুন পে স্কেলের গেজেট চলতি সপ্তাহেই

নতুন পে স্কেলের গেজেট চলতি সপ্তাহেই

‘আপত্তিকর’ ভিডিও নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

‘আপত্তিকর’ ভিডিও নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App