×

সোশ্যাল মিডিয়া

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৫:৫৬ পিএম

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

ছবি : সংগৃহীত

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সবকিছু ঠিক থাকলে তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন।

মির্জা ফখরুলের মনোনয়নকে স্বাগত জানিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিনন্দন, ফখরুল ভাই।’

আরও পড়ুন: শিক্ষকতা থেকে রাষ্ট্রপতি হওয়ার পথে মির্জা ফখরুল

পোস্টে আসিফ নজরুল বলেন, গত দুই দশক ধরে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অনুপযুক্ত ব্যক্তিরা দায়িত্ব পালন করেছেন। তাদের কারও মধ্যে ছিল অদক্ষতা, কেউ ছিলেন অক্ষম, আবার কেউ ছিলেন চরম অনৈতিক।

তার ভাষায়, বহু বছর পর রাষ্ট্রপতি পদে সবদিক বিবেচনায় একজন যোগ্য ব্যক্তিকে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুন: গরিবের টেসলায় মধ্যরাতেও ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা: জ্বালানিমন্ত্রী

মির্জা ফখরুলের রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার সরকারের সময়ে বিএনপির মহাসচিব হিসেবে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন। এ সময় তাকে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে এবং রাজনৈতিক জীবনে ত্যাগ স্বীকার করতে হয়েছে।

আসিফ নজরুলের মতে, মির্জা ফখরুল একজন ব্যক্তিত্বসম্পন্ন, সুশিক্ষিত, সদাচারী ও দক্ষ বক্তা। রাষ্ট্রপতি পদে তাকে মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকেও ধন্যবাদ জানান তিনি।

আরও পড়ুন: দেশে গণিতচর্চা বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

তিনি আরও বলেন, স্পিকার পদে যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার পর রাষ্ট্রপতি পদেও উপযুক্ত একজনকে বসানোর সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App