×

খেলা

এই প্রথম একসঙ্গে হাসলেন মেসি-নেইমার-এমবাপ্পে!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২২, ০৯:৪২ এএম

এই প্রথম একসঙ্গে হাসলেন মেসি-নেইমার-এমবাপ্পে!

রবিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে প্রথমবারের মতো একসঙ্গে গোল করেন মেসি-নেইমার-এমবাপ্পে। ছবি: সংগৃহীত

এই প্রথম একসঙ্গে একই মাঠে হাসলেন মেসি-নেইমার-এমবাপ্পে। প্রথমবারের মতো একসঙ্গে গোল দিলেন তারা। আর তাতেই ম্লান লরিয়েঁ। এই ত্রয়ীর দুর্দান্ত নৈপুণ্যে লিগ ওয়ানে লরিয়েঁকে ৫-১ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। খবর ইএসপিএনের।

রবিবার (৩ এপ্রিল) রাতে ঘরের মাঠে ম্যাচটি ৫-১ গোলের বড় ব্যবধানে জিতেছে মাওরিসিও পচেত্তিনোর দল। দুইটি করে গোল করেন এমবাপ্পে আর নেইমার। আরেকটি গোল করেন মেসি।

গোটা ম্যাচে এমবাপ্পে গোল করেছেন দুটি। তা দেখাদেখি নেইমারও জোড়া গোল করলেন। তবে গোলের হিসাবে পিছিয়ে থাকলেন মেসি। কিন্তু এটাইবা কম কীসে। একই মাঠে এই ফুটবলত্রয়ীর একসঙ্গে গোলের অনুঘটক হিসেবে আরও অনেক ঘটনাই কাজ করেছে। লরিয়েঁ এক গোল করায় পিএসজির এই তিন তারকা গোল করার শক্তি ও সাহস দেখিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App