×

খেলা

মাঠে নামছে পিএসজি, হার এড়ালেই শিরোপা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৩, ০৬:৪৫ পিএম

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রাতে স্ট্রাসবার্গের বিপক্ষে মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

এবারের মৌসুমে এটি তাদের ৩৭তম লিগ ম্যাচ। বাংলাদেশ সময় আজ রাত ১টায় স্ট্রাসবার্গের মাঠে শুরু হবে ম্যাচটি। এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছে পিএসজি। দলে রয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, সার্জিও রামোসের মতো তারকারা। ব্রাজিলীয় তারকা নেইমার দলে নেই আরো আগে থেকেই। চোটের কারণে তার মৌসুমই শেষ হয়ে গেছে।

ইংলিশ প্রিমিয়ার লিগ, ইতালিয়ান সিরি এ ও স্প্যানিশ লা লিগার শিরোপা নিষ্পত্তি হয়ে গেলেও লিগ ওয়ানের শিরোপার ফয়সালা এখনো হয়নি। তবে আজকের ম্যাচে জিতলে বা ড্র করলেই এক ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা জয় নিশ্চিত হয়ে যাবে পিএসজির।

চ্যাম্পিয়নস লিগে ভরাডুবি হলেও লিগ ওয়ানে অবশ্য আধিপত্য বিস্তার করছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিই। ৩৬ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App