×

সিলেট

সিলেটে ৩০ ঘণ্টায় ১৭৫.৯ মিলিমিটার বৃষ্টিপাত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৪:২৭ পিএম

সিলেটে ৩০ ঘণ্টায় ১৭৫.৯ মিলিমিটার বৃষ্টিপাত

ছবি ; সংগৃহীত

সিলেটে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে গত ৩০ ঘণ্টায় ১৭৫ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিনও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২০ জুন) আবহাওয়া অধিদপ্তরের সিলেট অফিস জানায়, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে ১৪০ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এছাড়া শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আরও ৩৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার বলেন, চলতি মৌসুমে অল্প সময়ে এটিকে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হিসেবে ধরা যায়।

শনিবার সকালেও সিলেটে ভারী বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সিলেট বিভাগে আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সিলেটের পাশাপাশি ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে চলতি মাসে স্বাভাবিক সময়ের প্রায় এক সপ্তাহ পর দেশে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটে। মাসের শুরুতে তীব্র গরম থাকলেও মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত শুরু হওয়ায় তাপমাত্রা কিছুটা কমে আসে। গত প্রায় তিন দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে।

সাপ্তাহিক পূর্বাভাস অনুযায়ী, রোববার ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের অনেক স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার (২২ জুন) সিলেট, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। দেশের মোট বার্ষিক বৃষ্টিপাতের ৮০ শতাংশেরও বেশি এই সময়ে হয়ে থাকে।

তবে আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের বর্ষা মৌসুমে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয়: মির্জা ফখরুল

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয়: মির্জা ফখরুল

সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায়

অ্যাটর্নি জেনারেল সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায়

ছিটকে গেলেন তারকা, বিপাকে আর্জেন্টিনা

ছিটকে গেলেন তারকা, বিপাকে আর্জেন্টিনা

টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App