×

যুক্তরাষ্ট্র

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৮:৫২ এএম

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬

ছবি : সংগৃহীত

দক্ষিণ লেবাননের হারুফ শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন প্যারামেডিকও রয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

মন্ত্রণালয় জানিয়েছে, হারুফ শহরের একটি সিভিল ডিফেন্স ও অ্যাম্বুলেন্স কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে আরো একজন প্যারামেডিক গুরুতর আহত হয়েছেন। হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনীর মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি।

এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইসরায়েল ও লেবানন ৪৫ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে। ওয়াশিংটনে দুই দিনের আলোচনার পর শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ ঘোষণা দেয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৬ এপ্রিল যুদ্ধবিরতির ঘোষণা দিলেও এরপরও ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। গত বুধবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটটি শিশুও ছিল।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, এই আলোচনা দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি, সার্বভৌমত্বের স্বীকৃতি এবং সীমান্তে নিরাপত্তা প্রতিষ্ঠায় সহায়ক হবে বলে আমরা আশা করছি।

তিনি আরো জানান, আগামী জুনে রাজনৈতিক পর্যায়ের আলোচনা আবার শুরু হবে। পাশাপাশি আগামী ২৯ মে পেন্টাগনে দুই দেশের সামরিক প্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপত্তা বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার আলোচনাকে খোলামেলা ও গঠনমূলক বলে উল্লেখ করেছেন।

আরো পড়ুন : তাইওয়ানের স্বাধীনতা নিয়ে ট্রাম্পের কড়া বার্তা

অন্যদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেন, ইসরায়েলের সঙ্গে আলোচনায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে তিনি আরব ও আন্তর্জাতিক সমর্থন জোরদারের আশা করছেন। যুদ্ধবিরতি কার্যকরের পর থেকেও দক্ষিণ লেবানন সীমান্তে প্রায় প্রতিদিনই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে।

ইসরায়েল সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে বিমান ও গোলাবর্ষণ আরো বাড়িয়েছে। তাদের দাবি, হিজবুল্লাহর যোদ্ধা ও অবকাঠামো লক্ষ্য করেই এসব হামলা চালানো হচ্ছে।তবে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইসরায়েল সাধারণ নাগরিক ও প্যারামেডিকদের লক্ষ্যবস্তু করছে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল।

ইসরায়েলি বাহিনী বলছে, ভবিষ্যতে হিজবুল্লাহর হামলা ঠেকাতে দক্ষিণ লেবাননে একটি বাফার জোন তৈরি করাই তাদের উদ্দেশ্য।

মানবাধিকার সংস্থাগুলোর দাবি, দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রাম ধ্বংসের ধরন গাজায় ইসরায়েলি অভিযানের সঙ্গে মিল রয়েছে এবং কিছু ঘটনা যুদ্ধাপরাধের শামিল হতে পারে। তবে ইসরায়েল এসব অভিযোগও অস্বীকার করেছে।

অন্যদিকে হিজবুল্লাহও রকেট ও ড্রোন হামলার মাধ্যমে উত্তর ইসরায়েল ও লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। দক্ষিণ লেবানন দেশটির শিয়া সম্প্রদায়ের প্রধান ঘাঁটি, যেখানে হিজবুল্লাহর শক্ত অবস্থান রয়েছে। দীর্ঘদিন ধরে এই অঞ্চল ইসরায়েলি হামলার মুখে রয়েছে।

সংঘাতের কারণে লেবাননে এখন পর্যন্ত ১০ লাখের বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন। যাদের বেশিরভাগই দক্ষিণাঞ্চল, বেকা উপত্যকা এবং বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়া এলাকার বাসিন্দা।

গত ২ মার্চ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানে হামলার দুই দিন পর এই সংঘাত শুরু হয়। এরপর হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা চালালে ইসরায়েল দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে দেশটিতে অন্তত ২ হাজার ৮৯৬ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, একই সময়ে ১৮ সেনাসদস্য ও চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

দুর্গাপূজা উপলক্ষে জলঢাকায় উপজেলা প্রশাসনের সভা

দুর্গাপূজা উপলক্ষে জলঢাকায় উপজেলা প্রশাসনের সভা

দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস

দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস

সাংবাদিক মাসুম বাদশাহর ওপর হামলা: জামিন বাতিলের পর কারাগারে ওয়াজুদ্দিন

সাংবাদিক মাসুম বাদশাহর ওপর হামলা: জামিন বাতিলের পর কারাগারে ওয়াজুদ্দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App