×

রাজধানী

দূষিত বাতাসের তালিকায় ঢাকার অবস্থান কত আজ?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:৪১ এএম

দূষিত বাতাসের তালিকায় ঢাকার অবস্থান কত আজ?

ছবি : সংগৃহীত

জলবায়ু পরিবর্তন, নগরায়ণ এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রভাবে বিশ্বজুড়ে বায়ুদূষণ বাড়ছে। এর প্রভাব থেকে মুক্ত নয় বাংলাদেশের রাজধানী ঢাকাও। সর্বশেষ বায়ুমান সূচকে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ১৬তম। শহরটির বায়ুমান স্কোর ৮৬, যা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ পর্যায়ের বাতাস নির্দেশ করে।

শনিবার (২০ জুন) সকালে বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত তথ্য থেকে এ চিত্র জানা গেছে।

আইকিউএয়ারের তথ্যমতে, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। শহরটির বায়ুমান সূচক (এএকিউআই) ১৭০, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের বাতাস নির্দেশ করে।

আরো পড়ুন : দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

একই সময়ে ১৬১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৬০। তালিকার চতুর্থ স্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনসাসা, যার বায়ুমান স্কোর ১৫৬। এছাড়া ১১৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচকে শূন্য থেকে ৫০-এর মধ্যে স্কোর থাকলে বায়ুর মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ ধরা হয়।

অন্যদিকে ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ বায়ুমান হিসেবে গণ্য করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কোচিং বাণিজ্যে যুক্ত হতে পারবেন না যারা

কোচিং বাণিজ্যে যুক্ত হতে পারবেন না যারা

হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলা, নিহত ৪৭

হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলা, নিহত ৪৭

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App